প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা ৪ মার্চ


 ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী মার্চ অনুষ্ঠিত হবে। শিগগিরই ভর্তি আবেদনের যোগ্যতা সময়সূচি ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রকৌশল গুচ্ছের উপাচার্যদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গুচ্ছভুক্ত বাকি দুই বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক . সুদীপ কুমার পাল জানান, আগামী মার্চ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামীতে আরেকটি সভা করে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

 

No comments

Powered by Blogger.