কমনওয়েলথ বৃত্তি পেতে যা যা করতে হবে, দরখাস্ত আহ্বান ইউজিসির

কমনওয়েলথ বৃত্তি পেতে যা যা করতে হবে, দরখাস্ত আহ্বান ইউজিসির

 


কমনওয়েলথ দিচ্ছে বৃত্তি (স্কলারশিপ) সুবিধা। সাধারণত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ বৃত্তি। মাস্টার্সের জন্য কমনওয়েলথের এই বৃত্তির যাবতীয় অর্থ দেয় ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) নামের একটি প্রতিষ্ঠান।
২০২১ সালের জন্য কমনওয়েলথ বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি দেশের জন্য আলাদা মনোনীত প্রতিষ্ঠান আছে। বাংলাদেশি শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিবছর ইউজিসি কমনওয়েলথ স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহ্বান করে। এ বছরেও কমনওয়েলথ স্কলারশিপস (পিএইচডি) ইন দ্য ইউনাইটেড কিংডম ২০২১’-এ দরখাস্তের আহ্বান করেছে ইউজিসি। আগ্রহীরা ইউজিসির ওয়েবসাইট (http://www.ugc.gov.bd/) থেকে বৃত্তিসংক্রান্ত সার্কুলারসহ সব তথ্য জানতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় নতুন বছরের ৭ জানুয়ারির মধ্যে দরখাস্তের হার্ড কপিপাঠাতে হবে। কয়েকটি ধাপ পেরিয়ে প্রার্থীরা চূড়ান্তভাবে এ বৃত্তির জন্য নির্বাচিত হয়ে থাকেন।

কমনওয়েলথ বৃত্তির আর্থিক সুবিধা

১. স্নাতকোত্তর বা পিএইচডির সম্পূর্ণ টিউশন ফি বহন করবে কমনওয়েলথ কমিশন
২. যুক্তরাজ্যে যাওয়াআসার বিমানের টিকিট।
৩. লন্ডনের বাইরে থাকলে মাসিক ভাতা হিসেবে দেওয়া হয় ১ হাজার ৮৬ পাউন্ড। লন্ডনের ভেতরে থাকলে ভাতার পরিমাণ ১ হাজার ৩৩০ পাউন্ড।
৪. মাসিক ভাতার বাইরেও এককালীন ৪২১ পাউন্ড পাওয়া যাবে।
৫. স্টাডি ট্রাভেল গ্র্যান্টহিসেবে ২০০ পাউন্ড বা প্রায় ২২ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
থিসিস গ্র্যান্টহিসেবে দেওয়া হয় ২২৫ পাউন্ড।
৭. এ ছাড়া কমনওয়েলথ কমিশন কর্তৃক আয়োজিত যেকোনো প্রশিক্ষণ, স্বল্পমেয়াদি কোর্স, ওয়েলকাম ইভেন্ট ও আঞ্চলিক সম্মেলনে যোগদানের জন্য ট্রেনের টিকিট, থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়।
এসব সুযোগ-সুবিধা ২০১৭ সালের বিজ্ঞপ্তি মোতাবেক। এসব সুযোগসুবিধা কমতে বা বাড়তে পারে।  

 

কমনওয়েলথ বৃত্তির পরিচিতি

১৯৫৯ সালে যাত্রা শুরু করে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি)। এখন পর্যন্ত কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ পেয়েছেন ৩৫ হাজারের বেশি। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দেওয়া হয় ৮০০টি বৃত্তি (স্নাতকোত্তর, পিএইচডি ও স্প্লিটসাইট স্টাডি)। কমনওয়েলথ কমিশন সচিবালয়, লন্ডনের মাধ্যমে আর্থিক অনুদান দেয় যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ বা ডিএফআইডি

কীভাবে জানবেন বৃত্তির তথ্য

www.cscuk.dfid.gov.uk তে ঢুঁ মারলে কমনওয়েলথ বৃত্তিসংক্রান্ত বেশির ভাগ তথ্য পাওয়া যাবে। এটি এই বৃত্তির অফিশিয়াল ওয়েব পেজ।
www.ugc.gov.bd
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রতিবছর কমনওয়েলথ স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহ্বান করে। যে কেউ ইউজিসির ওয়েবসাইট থেকে বৃত্তিসংক্রান্ত সার্কুলারসহ বিস্তারিত জানতে পারবেন।
www.scholars4dev.com
মেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারেন যেকোনো শিক্ষার্থী। তাহলে ই-মেইলেই সময়মতো বিজ্ঞপ্তি পৌঁছে যাবে।
www.britishcouncil.org.bd
এ ছাড়া কমনওয়েলথ বৃত্তিসংক্রান্ত নানা তথ্য পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে। ফেসবুক পেজেও হালনাগাদ তথ্য দেওয়া হয়।

 

No comments

Powered by Blogger.