রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে 

এমসিকিউতে

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কেবল এমসিকিউ প্রশ্ন পদ্বতিতে অনুষ্ঠিত হবে। এবার আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এছাড়া শিক্ষার্থীরা দ্বিতীয় বার পরীক্ষার সুযোগ পাবে না। আগামী বৃহস্পতবার ভর্তি পরীক্ষা কমিটি সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত নেওয়া হবে।

 

মঙ্গলবার সকালে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে উপার্চায এম আবদুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এসব সিদ্বান্ত হয়েছে। সহ-উপর্চায আনন্দ কুমার সাহা ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেন।

 

সভা সূচে জানা গেছে, এ বছরের ভর্তি পরীক্ষা গতবারের মতো এমসিকিউ ও লিখিত উভয় পরীক্ষা হবে না। এবার শুধু এমসিকিউ পরীক্ষা হবে। ২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে দ্বিতীয় বার ভর্তির সুযোগ পাবে না।

No comments

Powered by Blogger.