সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক শামীম আরা হাসান


 সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্থপতি অধ্যাপক শামীম আরা হাসান। এর আগে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ () অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আচার্য মো. সাহাবুদ্দিন অধ্যাপক শামীম আরা হাসানকে যোগদানের তারিখ হতে চার বছরের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) উপাচার্য পদে নিয়োগ প্রদান করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়- শাখার উপসচিব . মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকে স্থাপত্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে উপ-উপাচার্য হন। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

 

No comments

Powered by Blogger.